জোর করে বিয়ে | বাসর রাতের গল্প পর্ব ২

কি ব্যাপার আপনি ভেবে বের করে কি বলছেন।আমি আপনাকে কি বলছি সেই কথা কি আপনার কানে যাচ্ছে না।আপনাকে কে আবার নতুন করে মাইক লাগিয়ে কোন কিছু বলতে হবে নাকি আর যদি সেটার প্রয়োজন হয়।তাহলে আপনি সরাসরি আমাকে সেটা বলুন তাহলে আমি সেটারই বন্দোবস্ত করবো।কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমি আর অপেক্ষা করতে পারছি না

রিহান: কই আমি বের করছি না তো আমি শুধু আমার নিজের ভাগ্যের কথা বলছি আমার ভাগ্যটা কত ভালো যে আমি আপনার মত একজন মেয়েকে বিয়ে করতে গেলাম আর সব চাইতে বড় কথা হলো আপনি আমার চাইতে বয়সে বড় আর এখন কিনা আপনার সঙ্গে আমাকে বাসর করতে হবে

নিহা: দেখো আমি এসব কথা একদমই শুনতে চাইছি না।কারণ তোমার সঙ্গে বিয়েটা আমার কিন্তু জোর করে হয়নি।তুমি সম্মতি দিয়েছিলে বলে তোমার সঙ্গে বিয়েটা আমার হয়েছে তাই এখন তুমি এসব কথা বলতে পারো না। তাছাড়া অপরাধ যদি করে থাকো তাহলে

তুমি করেছ কারণ যখন বিয়ের কথাবার্তা চলছিল আমাকে পছন্দ নয় সেই কথাটা তখন তুমি সেটা তোমার পরিবারকে জানাতে পারতে বিয়েটা ভেঙ্গে দিতে পারতে। কিন্তু তুমি সেটা করনি, তাহলে এখানে সব সস্তা নাটক করে কোনো লাভ হবে না আমি যেটা করতে চাইছি আমাকে সেটা করতে দাও আর সেটাই তোমার জন্য মঙ্গলজনক হবে

রিহান: আমার সঙ্গে এখন আর কোন কিছুই হবে না কারণ আমার মঙ্গলজনক শব্দটাই এখন অবিশ্বাস হয় কারণ মঙ্গলজনক যদি আমার ভাগ্যে থাকে তাহলে হয়তো এমন একটা মেয়েকে আমার বিয়ে করতে হত না।আমি আমার চাইতে বয়সে ছোট একটা মেয়েকে বিয়ে করতে পারতাম আর বন্ধুদের সামনে বুক ফুলিয়ে ঘুরে

বেড়াতে পারতাম,কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়ানো তো দূরের কথা আমি তোমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো না কারণ সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে আর ঠাট্টা করবে

নিহা: তোমার বন্ধুরা তোমাকে নিয়ে যা তাই করুক তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই।তুমি কি ভেবেছো তোমাকে বিয়ে করে আমি অনেক লাকি হয়ে গেছি।একদমই না আমার যেতে বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করেছি বলে আমাকেও তো আমার বন্ধুদের সামনে অপমানিত হতে হয়েছে।আমার বন্ধুরা আমাকে কথা অপমান করেছে সেটা তুমি জানো না, সবাই আমাকে বলছে যে দুনিয়াতে ছেলের অভাব ছিল নাকি যে আমি আমার চাইতে বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করছে। কি সমস্যা আমার

রিহান: ও তাই নাকি তাহলে আপনি কেন আপনার নিজের পক্ষ থেকে বিয়েটা ভেঙে দিলেন না। আমি না হয় আমার বাবা আমাকে প্রচন্ড ভয় পাই আমার বাবা মায়ের মুখের উপর আমি কোন কথা বলতে পারি না।তাই আমি আমার বাবা-মায়ের সঙ্গে এই বিষয়ে কোন কথা বলতে পারিনি। কিন্তু আপনি তো আপনার বাবা মায়ের সাথে কথা বলতে পারতেন আর বিয়েটা ভেঙে দিতে পারতেন।

নিহাঃ হ্যাঁ আমি সবকিছুই করতে পারতাম কিন্তু করিনি কেন সেটাও তো তোমাকে জানতে হবে কেন? আমি আমার পরিবারের একমাত্র মেয়ে আমার বাবা আমাকে অনেক আদর যত্ন করে মানুষ করেছেন তাই আমি কখনোই এমনটা চাইনি

যে আমার বাবা আমার কথাই অথবা কাজে কষ্ট পাক।আমার বাবা তোমার বাবার সঙ্গে কথা বলেছিল আর তোমার বাবা তখন বলেছিল বিয়েতে তোমার সম্মতি আছে তাই আমি আরো সম্মতি জানায়নি।কারণ যেখানে আমার বাবা পছন্দ করেছে সেখানে কখনো কোন সমস্যা হতে পারে না।এটাই আমি ভেবেছিলাম আর সেই জন্যই আমি তোমাকে বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম তা না হলে তোমার মত ছেলে আমি কখনোই বিয়ে করতাম না।

রিহানঃ যাইহোক ম্যাডাম সবশেষে আমি আপনাকে একটা কথাই বলে দিতে যে আপনার সঙ্গে বাসর আমার কখনোই হয়ে উঠবে না।আপনি সেই ইচ্ছাটা মন থেকে ঝেড়ে ফেলে দিন, একটা কথা কান খুলে শুনে রাখুন আমি আমার বাবা মায়ের ইচ্ছেতে বিয়েটা করেছি ঠিকই কিন্তু আমি আপনার সঙ্গে কখনোই সংসার করবো না।

আমার বন্ধুবান্ধবরা এই বিষয়টা জানার আগেই আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব।আপনি আগামীকাল সকালেই আপনাদের বাড়িতে চলে যাবেন আর আমাদের বাড়িতে যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি যে আপনার সঙ্গে এসব কথা বলেছি এই বিষয়টা আপনি গোপন রাখবেন

নিহাঃ আমার মনে হয় সত্যিই আপনার মাথায় সমস্যা হয়েছে কারণ আমি এমন একটা কাজ কখনোই করবো না যেটা আমার এবং আমার পরিবারের জন্য অসম্মানজনক হবে।সেটা আমি আমার জীবনের উপর আমি কখনোই এই বাড়ি ছেড়ে চলে যাবো না।

চলবে

লেখকঃ সুজন ইসলাম

Post By Nil

Waiting for next part

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url