Location Tracker | The Mysterious Game Part 6

নীলের ফোনে একটা কল আসলো। নীল ফোনের স্ক্রিনে তাকাতেই অবাক হলো। রোহান সুজন নাঈম সহ নাহিদ তারাও অবাক। কয়েকবার রিং বাজতে নীল কল রিসিভ করলো প্রায় ৫ মিনিট পর নীল হ্যালো হ্যালো বললো কিন্তু ওখান থেকে কোনো রেন্সপন্স এলো না। তারপর অটোমেটিক্যালি কলটা কেটে গেলো। তখনই নীলের হাত থেকে ফোনটা পড়ে গেলো।

-এটা কিছুতেই হতে পারে না। আমার আব্বুর নাম্বার থেকে কিভাবে কল আসতে পারে। ৮ বছর পর কল আসলো এটা কি আমি স্বপ্ন দেখছি ।যদি স্বপ্ন না দেখি তাহলে কি আমার আব্বু আম্মু আর বোন বেঁচে আছে। কিন্তু ওনারা কোথায়।

নীল প্রায় ভেঙে পড়লো। ৮ বছর পর তার আব্বুর নাম্বার থেকে কল আসলো এটা যেনো সে স্বপ্ন দেখছে। রোহান নাঈম সুজন আর নাহিদ তারা অনেকটা অবাক হয়ে আছে। এটা কিভাবে সম্ভব। ৮ বছর আগে নীলের পরিবার গায়েব হয়ে যায়। নীল সেদিন রোহানের বাসায় ছিলো তাই সে বেঁচে যায়।

পুলিশ ১ বছর ধরে তদন্ত করেও খুঁজে পায়নি নীলের পরিবার কে।পরে এই তদন্ত বন্ধ করে দেয়। আর তখন থেকে সবাই মনে করে নীলের আব্বু আম্মু আর তার বোনের মৃত্যু হয়েছে। তখন থেকে আজ ঠিক ৮ বছর পর নীলের ফোনে তার আব্বুর নাম্বার থেকে কল আসে। তাই সবাই অবাক হয়ে আছে।

-আমিও ঠিক বিশ্বাস করতে পারছি না আজকাল কি হচ্ছে। প্রথমত কলেজের সবাই গায়েব তারপর তর আব্বুর ফোন। কেমন যেনো রহস্য রহস্য লাগছে (আমি)

-নীল তর আব্বুর নাম্বার থেকে কল আসছে মানে তর আব্বু আম্মু আর নিশি বেঁচে আছে সম্ভবত। একেবারে শিওর না তবে হতেও পারে। (নাঈম)

-কিন্তু তারা যদি বেঁচে থাকতো তাহলে আমার কাছে একবার হলেও তো অন্তত আসতো। কিন্তু ওনারা আসে নি। (নীল)

-আমরা কিন্তু সম্পূর্ন সত্যটা এখনো জানি না। হতেই পারে এর পেছনে নিশ্চয়ই কোনো কারন আছে। নাহলে এমনটা হবার নয়। (সুজন)

-হুম সুজন একদম ঠিক বলেছে নীল। আমাদের কোনো প্রকার মন্তব্য করা উচিত না। গেম আমরা পরেও খেলতে বা রান করতে পারবো কিন্তু এগুলো বিষয় জানা আমাদের এখন অনেক জরুরি। (আমি)

-কি করবি এখন? তুই কি কোনো উপায় খুঁজে পেয়েছিস। (নীল)

-আচ্ছা ওয়েট যে নাম্বার থেকে কল টা আসলো আমরা তো লোকেশন ট্রেস করতে পারি। (নাহিদ) 

-একদম ঠিক বলছিস নাহিদ। আমাদের লোকেশন ট্রেকার একদম উন্নত মানের।আমরা জানতে পারবো কোথায় থেকে কোন জায়গা থেকে কলটা আসলো। তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে (আমি)

রোহান ল্যাপটপ অন করে তার পার্সোনাল সার্ভার (Server) অপেন করলো। আর লোকেশনের কমান্ড দিয়ে যে নাম্বার থেকে নীলের ফোনে যে কল এসেছিলো সেই নাম্বারটা ওখানে বসাতেই প্রসেসিং শুরু হলো। প্রসেসিং ১০০% হতেই ল্যাপটপের স্ক্রিনে একটা ইংলিশ দিয়ে লেখা বের হয়ে আসলো। সেখানে লেখা ছিলো এই নাম্বারের লোকেশন এমন জায়গায় আছে যেটা পুরো পৃথিবীর সাথে সম্পর্কিত নয়।এই লেখা দেখে সবাই অবাক হয়ে আছে। যদি এই নাম্বারটা পৃথিবীর সাথে সম্পর্কিত নয় তাহলে কোন নেটওয়ার্ক এর মাধ্যমে কলটা আসলো। 

তারপর রোহান নাম্বারটার DNs management (ডিএন এ ম্যানেজমেন্ট) ঢুকলো সেখানে ইংলিশে স্পষ্ট লেখা আছে The network of this number is not available worldwide.(এই নাম্বারের নেটওয়ার্কটি পুরো পৃথিবীতে খুঁজে পাওয়া যাচ্ছে না।) এটা দেখে রোহান নিজেও অবাক হয়ে আছে রোহানের লোকেশন ট্রেকার তাকে কখনো ভুল দেখাবে না। ট্রেকার টা এতই উন্নত যে কখনো ভুল হওয়ার চান্স নেই।

এই নাম্বারটির লোকেশন এমন জায়গায় আছে যেটা পৃথিবীর সাথে সম্পর্কিত নেই এর মানে হচ্ছে তারা অন্য কোনো দুনিয়ায় আছে যার জন্য পুরো পৃথিবীতে এই নাম্বারের কোনো লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ রোহান লোকেশন ট্রেকার টিতে কমান্ড দিয়ে ৮ বছর আগে সেট করে রাখলো আর নীলের আব্বুর নাম্বারটির দিয়ে কমান্ড দিলো এখন এই নাম্বারটির ৮ বছর আগের লোকেশন কোথায় কোথায় ছিলো সব শো করবে।

লোকেশন প্রসেসিং হতে লাগলো। নীলের আব্বু মোহাম্মদ সাজ্জাদ এর ৮ বছর আগের লাস্ট লোকেশন কোথায় ছিলো তা জানতে পারবে। প্রসেসিং হতে একটু সময় লাগছে কারন এই লোকেশন ট্রেকার টাইম ট্রাভেলের মতো কাজ করে তাই অতীতে গিয়ে লোকেশন খুঁজে বের করতে একটু সময় লাগছে। প্রসেসিং কমপ্লিট হতেই ল্যাপটপের স্ক্রিনে স্পষ্ট লেখা আছে থান্ডার ওয়াইল্ড জঙ্গল।থান্ডার ওয়াইল্ড জঙ্গলে মার্ক করা আছে লোকেশনটি

What এটা কিভাবে হতে পারে সাজ্জাদ আংকেলের লোকেশন থান্ডার ওয়াইল্ড জঙ্গলে কিন্তু কিভাবে। রোহান ভাবনায় পড়ে গেলো।

নীল রোহান কে বলে আব্বুর লোকেশন থান্ডার ওয়াইল্ড জঙ্গলে কিন্তু আব্বু আম্মু আর নিশি যখন গায়েব হয় তখন তো পুলিশ তাদের লোকেশন খুঁজে পায়নি তাহলে আজকে কিভাবে ওই থান্ডার ওয়াইল্ড জঙ্গলে লাস্ট লোকেশন শো করে। 

-আমাদের লোকেশন ট্রেকার হাই লেভেলের এবং উন্নত মানের। ৮ বছর আগে কিন্তু এরকম লোকেশন ট্রেকার সিষ্টেম ছিলো না।

-তারমানে কলেজের সবার গায়েব হয়ে যাওয়ার কারন আর আংকেল আন্টি নিশির গায়েব হওয়ার একই কারন হতে পারে। (সুজন)

-এখন আমারও তাই মনে হয় দুটো ঘটনাই প্রায় একই। এমন ভাবে গায়েব হয়েছে তার না কোনো ক্লু আছে না কোনো প্রমান। (নাঈম)

-কিন্তু আব্বু ওই জঙ্গলে কি করতে গেছিলো। লাস্ট লোকেশন থান্ডার ওয়াইল্ড জঙ্গলে পেলাম আমরা আর কোনো লোকেশন খুঁজে পেলাম না ঠিক কলেজের ক্ষেত্রেই একই লাস্ট লোকেশন থান্ডার ওয়াইল্ড জঙ্গলে। (নীল)

-এসব রহস্য যদি উৎঘাটন করতে চাই তাহলে আমাদের থান্ডার ওয়াইল্ড জঙ্গলে যেতে হবে তাহলে আমরা কিছু একটা প্রমান পেতে পারি। (আমি)

-বাট পুলিশ ফোর্স আর আর্মিরা তো ওই জঙ্গল তন্নতন্ন করে খুঁজেও কোনো প্রমান পায়নি। তাহলে আমাদের যাওয়াটা বোকামি হতে পারে। (নাঈম)

-না কিছু একটা তো প্রমান পাবোই পুলিশ ফোর্স আর আর্মিরা সকালের দিক তন্নতন্ন করে খুঁজেছে আর আমরা রাতে যাবো কারন লাস্ট লোকেশন যাদের খুঁজে পাওয়া গিয়েছিল তারা রাতের দিক থান্ডার ওয়াইল্ড জঙ্গলে ছিলো। তারমানে আমরা রাতে গেলেই কিছু একটা ক্লু পাবো। (আমি)

আমিও কিন্তু তোমাদের সাথে থান্ডার ওয়াইল্ড জঙ্গলে যাবো নাহিদের কথায় সবাই একটু অবাক হয়ে গেলো। কিন্তু রোহান ভাবলো থান্ডার ওয়াইল্ড জঙ্গলে কোনো বিপদ হলে নাহিদ পেরে উঠবে না আর ভয়ঙ্কর ধরনের জঙ্গলী জানোয়ার আছে এই ভেবে নাহিদ কে যেতে মানা করলো রোহান।

রাত হয়েছে বলে সবাই ল্যাব থেকে বের হয়ে আসলো আর রোহান সবাই কে রেডি থাকতে বললো রাত ১২ টায়। রাত ১২ টায় তারা থান্ডার ওয়াইল্ড জঙ্গলে যাবে।এখন সময় ৭.৩০ মিনিট। রোহান বাসায় ফিরলো।যেয়ে দেখলো আব্বু আম্মু আর রিহান টেবিলে বসে আছে। রোহান গিয়ে টেবিলে বসে পড়লো।

-রোহান তোমার প্রজেক্ট এর কি খরব। শুনলাম কাজ শেষের দিক।

-হুমম আব্বু প্রায় শেষ কিন্তু আজকে যা ঘটলো তাই প্রজেক্ট টা পুরোপুরি শেষ করতে পারিনি।

-কিন্তু ভাই প্রজেক্ট টা সম্পর্কে আমি কি জানতে পারবো। (রিহান)

-জানতে পারবি তবে এখন না সময় হোক আর এটা সিক্রেট তাই বলা যাবে না (আমি)

রোহানের আব্বু রোহান কে আশ্বাস দিয়ে বললো এসব নিয়ে চিন্তা করতে হবে না পুলিশ আছে। রোহান খাওয়া দাওয়া শেষ নিজের রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ে আর বিভিন্ন ওয়েবসাইটে থেকে থান্ডার ওয়াইল্ড জঙ্গলে ব্যাপারে সোর্স খুঁজছে। কিন্তু ওই জঙ্গলের ব্যাপারে তেমন ভাবে কেউ কোনো তথ্য লিখতে পারিনি তবে বিভিন্ন নিউজে দেখলো এটা ১০০ বছর আগের জঙ্গল। কি কারনে পরিত্যক্ত হয় এটা কারোর জানা নেই।

রোহান ভাবে পরিত্যক্ত হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারন আছে। কিছু তো রহস্য আছে। রোহান আর কোনো কিছু না ভেবে ফোনে এলার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে। কারন তাকে রাত ১২ টায় উঠতে হবে।

চলবে

Writer MD Rohan Islam

Waiting for next part

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url