ফেসবুকে রিলেশন স্ট্যাটাস | পালিয়ে বিয়ে পর্ব ১
কিন্তু ফেসবুকে সবার সাথে হাসি মজা করতে ভালোই লাগতো বাদলের। বিশেষ করে একটা মেয়ের সাথে মজা করতে খুব আনন্দ পায় বাদলের। মেয়েটার নাম শিমু। একটা দিন বাদ নেই যে বাদল শিমুর সাথে মজা করে না। শিমু কে চেনে না বাদল। কিন্তু তার সাথে ফান করতে অনেক মজা পায় বাদল। এক অন্য রকম ফিলিংস কাজ করে বাদলের। আর আজকে বাদলের মন খারাপের কারন ফেসবুকে মজা করে শিমুর সাথে Marriage Status দিছে। যার ফলে অনেকে Congratulations বলছে। পরে বাদল ভাবলো এটা হয়তো তার করা উচিত হয়নি। শিমু হয়তো লজ্জা পেয়েছে।
শিমুর বান্ধবীর সাথেও ফেসবুকে বাদলের মাঝে মাঝে কথা হয়। ওই বান্ধবীর নাম হচ্ছে তারা। সে বাদলের ইনবক্সে এসে বললো তুই কি শিমু কে ভালোবাসিস । তাহলে সত্যি টা বলে দে । কিন্তু বাদলের উত্তর সেতো এগুলো মজা করলো । এসব করতে নাকি ভালোই লাগে। তাই তারা কিছু বললো না। আর এভাবে বাদল আর শিমুর ফেসবুকে প্রতিদিন ঘুনশুটি লেগেই থাকে। কখনো তারা ঝগড়া করে আবার কখনো বাদল তার সাথে মজা করে এভাবে চলছিলো বাদলের দিন।
একদিন শিমুর আরেক বান্ধবী মিম বাদলের ইনবক্সে বললো ভাইয়া আজ আমরা একটা Relationship Status দেই । দেখি তাদের রিয়াকশনটা কেমন হয়। সাথে শিমুর জ্বলন টা দেখি।বাদলের ভালো লাগলো এমনিতে বাদলের এমন মজা করতে ভালোই লাগে।
তারপর বাদল মিমের সাথে Relationship Status দিলো। পরক্ষনেই অনেক লাইক কমেন্ট আসলো । কেউ কেউ তো বললো কয়টা লাগে ভাই তোমার । আবার কেউ কেউ বলল কি লুচ্চা। এমন সময় শিমুর কমেন্ট বললো বাহ Congratulations তোমরা সুখি হও। কিন্তু বাদল রিপ্লাই দিয়ে বললো এগুলো তো আমরা ফান করে দিলাম Relationship Status। পরে আর কোনো রিপ্লাই আসলো না। বাদল বুঝতে পারলো না কি হলো শিমু অফলাইন হয়ে গেলো কেনো। একটু পর তারার মেসেজ আসলো। সে বললো তোকে আগেই বলেছিলাম শিমুকে ভালোবাসলে বলে ফেল । দেখ আজকে তুই মিমের সাথে Relationship Status দেওয়ার পর শিমু রাগ করে অফলাইন হয়ে গেলো। এর মানে বুঝছিস আমি মেয়ে হয়ে বলতে পারি শিমুও তোকে ভালোবাসে।
কিন্তু বাদল রিপ্লাই দিলো এগুলো তো মজা করে করছে। কিন্তু তারা বললো মজা করে করলেও শিমু কষ্ট পেয়েছে।বাদল তো অবাক শিমু তাকে ভালোবেসে। এখন কি করা যায় ভাবতে লাগলো বাদল। তারপর দুইদিন কেটে গেলো শিমু কে আর অনলাইনে পাওয়া গেলো না। হঠাৎ সেদিন মিম (শিমুর বান্ধবী) শিমুর বিষয়ে যা বললো।
চলবে
লেখকঃ রিয়াদ ইসলাম
Post By Nil✅
পরবর্তি পর্বে বা শেষ পর্বে কি হতে চলেছে। গল্পটা কেমন উপভোগ করেছেন জানাতে ভুলবেন না।

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url